1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মত বিনিময় সভা ও প্রশিক্ষনার্থীদের ভাতার চেক প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৮ বার পঠিত

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মত বিনিময় সভা ও প্রশিক্ষনার্থীদের ভাতার চেক প্রদান

 

আজ সোমবার ০২/০৬/২৫ ইং সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মত বিনিময় সভা ও প্রশিক্ষনার্থীদের ভাতার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মোঃ শাহরিয়ার পারভেজ এক্সোকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জনাব ফারহানা কিবরিয়া জেলা কর্মকর্তা, নারী উদ্যেক্তা প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগন।
প্রশিক্ষনার্থীরা টেইলারিং, বিউটিশিয়ান,বাটিক, বেকারি, ইনটিরিওর,ইভেন ম্যানেজম্যান্ট ইত্যাদি বিষয়ে ৮০ দিনের ট্রেনিং সম্পন্ন করে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’ বলেন যারা পৃথিবীতে সফল হয়েছে তাদের ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে সফল হয়েছে।তাই আপনারা আপনাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগান এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করুন। কাজ করতে গেলে ব্যর্থতা হতেই পারে তাতে আপনারা থেমে থাকবেন না। ব্যর্থতাকে জয় করেই প্রতিষ্ঠিত হতে হবে নিজেকে স্বাবলম্বী করতে হবে এবং দেশ উন্নয়নে সহযোগিতা করতে হবে। আপনারাই আমাদের দেশের সম্পদ। তাই এই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে হবে। আমাদের দেশের জুলহাস তেমন কোন শিক্ষাগত যোগ্যতা না থাকার পরেও নিজের মেধাকে কাজে লাগিয়ে প্লেন আবিষ্কার করেছে এবং উড়িয়ে দেখিয়েছে।এটা আমাদের কাছে একটি জ্বলন্ত উদাহরণ। এখন আপনাদের কঠোর পরিশ্রমের সময়। তাই আপনারা কঠোর পরিশ্রম করেন এবং সবাই গাছ লাগান পরিবেশের জন্য কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়েছি। নারায়ণগঞ্জকে সবুজানায়ন করার জন্য । তাই গাছ লাগান গাছ না থাকলে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন। আপনারা হয়তো জানেন একটা সময় শীতলক্ষা ছিল নারায়ণগঞ্জের প্রাণ। এই শীতলক্ষা আজকে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জ উন্নয়নে শীতলক্ষার যে বেশি অবদান কার নেই । অথচ আমরা কেউই এই শীতলক্ষাকে গুরুত্ব দেই নাই। আমাদের এই শীতলক্ষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন ছিল কিন্তু আমরা নজর দেই নাই। এখন চাইলেই আমরা এই পানি ব্যবহার করতে পারি না। পানি নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে কেমিক্যালের বর্জ্যে নষ্ট হয়ে গেছে পানি।এখন আর মাছ নেই পানিতে। আমরা ভালো রেজাল্টের পাশাপাশি ভাল মানুষ হওয়ার চেষ্টা করব। আপনাদের আচার-আচরণ চাল-চলন দেখে অন্যজন উৎসাহিত হবে। মানুষের সময়ের খুব অভাব, তারা ভালো কাজে সময় দিতে পারে না। আপনাকে সরকার যে উদ্দেশ্যে ট্রেনিংয়ে অর্থ ব্যয় করেছে তা শিখে আপনি যদি ঘুমিয়ে থাকেন, তবে সরকারের উদ্দেশ্য সফল হবে না। চ্যালেন্জ মোকাবিলা করেই আপনাকে সফল হতে হবে।সময় ও ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। ৮০জন প্রশিক্ষণার্থীকে ১২০০০টাকার চেক এবং ২০ জন প্রশিক্ষণার্থীকে ৬০০০টাকার চেক প্রদান করেন। আপনি এই শিক্ষা ও আর্থিক অনুদান কাজে লাগাবেন। নিজে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর দেশ, সুন্দর ও সবুজ নারায়ণগঞ্জ গঠনে সহযোগিতা করুন সবার প্রতি ধন্যবাদ ও শুভকামনা রইল।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost