
নারায়ণগঞ্জ শহরের ২৭ লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ছাউনি পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। এ সময় তিনি অভিভাবকদের জন্য এমন সুবিধা করায় কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকারকে ধন্যবাদ জানান।
বুধবার ২১ মে সকালে দ্যালয়ের অভিভাবক ছাউনি পরিদর্শন যান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। ২৬ ও ২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ছাউনি নির্মাণ করে দিচ্ছেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি। এই ক্লাবের সভাপতি দিদার খন্দকার বর্তমান স্কুলের কল্যাণ কমিটির সভাপতি দায়িত্ব পালন করছে। একই তিনি নারায়ণগঞ্জ মহানগরের ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি। বিদ্যালয়ের অভিভাবক ছাউনি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক শ্রী দিলীপ কুমার, সদস্য সহিদুল ইসলাম, পি.টি.এ সভাপতি মো. সুমন হাসান নাসির।
কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকার জানান, স্কুলের বরাদ্ধ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ইনআল্লাহ আগামী অর্থবছরে বরাদ্ধ পেয়ে যাবো। সার্বিক উন্নয়নে স্কুলটি কাজ করতে পারবো, ইনশাআল্লাহ।
Leave a Reply