1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

গতকাল ১২/০৫/২০২৫ খ্রিঃ তারিখ সোমবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক নারায়ণগঞ্জ, রূপগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠান থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযানকালে রিমসো ব্যাটারী এন্ড কোং (প্রা) লিমিটেড এর অভ্যন্তরে নির্মাণ সামগ্রী (বালি, সুরকি) উন্মুক্ত অবস্থায় ফেলে রাখতে দেখা যায় যা তৎক্ষণাত ত্রিপল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলোঃ

1. মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড
বরপা, রূপসী, রূপগঞ্জ, নারায়ণঞ্জ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা
2. রিমসো ব্যাটারী এন্ড কোং (প্রা) লিমিটেড
বরপা, রূপসী, রূপগঞ্জ, নারায়ণঞ্জ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost