
নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ থানার আমলা পাড়ায় জজ সাহেবের বাস ভবনের নিকটে দীর্ঘ কয়েক মাস যাবত ড্রেনের ডাকনাটি ভেঙ্গে পড়ে যাওয়ায় যানবাহন চলাচলের ভোগান্তি সৃষ্টি সহ পথচারীদের হাঁটার অনেক বাঁধা সৃষ্টি করে। ঢাকনা না থাকার কারণে প্রায় সারাদিনই যানজটের সৃষ্টি হয় রাস্তার মধ্যে। অথচ সবাই দেখেও দেখছে না ঘটনাটি। এলাকাবাসী ঢাকনাটি ঠিক করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন নি। যার কারণে ভোগান্তি চরম সীমায় পৌঁছেছিল।
ঘটনাটি নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাস্তার পাশের ড্রেনের ঢাকনাটি সংস্কার করে দেওয়ার জন্য।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশ পেয়ে সাথে সাথে ড্রেনের ঢাকনা সংস্কার করে যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
এতে এলাকাবাসী ও উক্ত রাস্তা দিয়ে চলাচল পথচারীরা সন্তুটি প্রকাশ করেছেন এর জন্য প্রাণ ভরে দোয়া করেছেন। এবং বলাবলি করছেন তিনি আসলেই মানবিক ডিসি।
আমরা নারায়ণগঞ্জবাসী ভাগ্যবান তাঁর মতো একজন সুযোগ্য জেলা প্রশাসক পেয়ে। আমরা গর্বিত।
শুনেছি যেখানেই জন ভোগান্তিমূলক কোনো ঘটনা ঘটে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সমাধান করে দেন।
মানবিক কাজের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সুনাম ছড়িয়ে পড়েছে সারা জেলা জুড়ে।
Leave a Reply