1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি অব্যাহত ডিসির নির্দেশে : চার ট্রাক ব্যানার-ফেস্টুন অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

আজকের অভিযানে চাষাড়া ডাক বাংলোর মোড় থেকে শুরু করে জামতলা, অক্টোবর অফিস, আদর্শ স্কুল, জাতীয় ঈদগাহ, গভ: গার্লস, মাসদাইর কবরস্থান, গাবতলী ও পুলিশ লাইন্স পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপন করা প্রায় ৪ ট্রাক ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও সবুজ নগরী নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের অবৈধ দখলদারিত্ব রোধ, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost