
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জ এ প্রশিক্ষক আর-রাফি হাসানাত যোগদান করেছেন।
আর-রাফি হাসানাত এম.এস.সি ইঞ্জিনিয়ারিং (নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং-২০২৪) মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) অধীন-“ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, মুন্সিগঞ্জ” এ “প্রশিক্ষক ( instructor)- নেভাল আর্কিটেকচার” হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ১লা ডিসেম্বর রবিবার যোগদান করেছেন।
আর-রাফি হাসানাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উত্তর পাঁচানী মুন্সী বাড়ির ডা. আবুল হাসানাত কাজল ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফিয়া খাতুনের ছেলে।
Leave a Reply