1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের কলেজ শিক্ষার্থীকে মিরপুরে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফিত নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়গঞ্জের রূপগঞ্জে। সে ঢাকায় মামার বাসায় থেকে কমার্স কলেজে পড়াশোনা করতেন।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কর্মাস কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়াটারের একটি বাসায় এ ঘটনা ঘটে।

সহপাঠীর বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহ আলী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান। ওসি বলেন, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে সবাই আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিহত শিক্ষার্থীর মামা নুরুজ্জামান বলেন, সকালে কোচিং করার জন্য রাফিত বাসা থেকে বের হয়। পরে সে আর বাসায় না ফেরায় তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় তার কলেজের এক শিক্ষক জানায়, তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost