1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংকটে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে এ বাজেট।

বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয় নি। শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, তিনি শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost