1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ময়নাতদন্তের জন্য শিশুর লাশ গামলায় করে নিয়ে গেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ বছরের এক ছেলে শিশুর। কিন্তু তার মরদেহ ময়নাতদন্ত করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোটেনি অ্যাম্বুলেন্স। আর তাই অগত্যা, বাইকে চেপে ছোট এক গামলায় করে ছেলের মরদেহ নিয়ে হাসপাতাল যেতে হয়েছে অসহায় বাবাকে!

ভারতের মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিনদোরি জেলার মেহদওয়ানি থানা এলাকার ভুরখা গ্রামে এই ঘটনা ঘটে। মূলত গত বুধবার রাতে ওই গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চন্দন রাজ নামে ৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু মারা যায়। আগুনে পুড়ে মারা যায় দুটি গৃহপালিত পশুও।

এদিকে আগুনে পুড়ে শিশুর মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে হবে হাসপাতালে। কিন্তু ওই ব্যক্তি তার ছেলের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গাড়িও পাননি।

তাই একজনের বাইকে চড়েই গামলার পুঁটলির ভেতরে নিজের ছেলের মরদেহ হাসপাতালে নিয়ে যান তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম বলছে, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে সেখানে কোনো হাসপাতাল নেই। ব্যক্তির বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার। তবে কেন ওই ব্যক্তি তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পেলেন না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একজনের বাইকের পেছনে বসে আছেন ওই ব্যক্তি এবং তার হাতে কমলা কাপড়ে মোড়া একটি পুঁটলি বা গামলা। তাতেই রয়েছে তার ৪ বছরের সন্তানের মরদেহ তথা কঙ্কাল ও ছাই।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা বা গ্রামের কেউ এই বিষয়ে মুখ খোলেননি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost