1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

শেরপুরে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে মতবিনিময় সভা

​শেরপুরে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও জ্বালানি তেলের পাচার রোধে পেট্রোল পাম্প মালিক, সরবরাহকারী, ব্যবসায়ী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।

সভায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে শেরপুরে পেট্রোল পাম্প গুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ও জ্বালানি তেল বিক্রয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ও পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান এবং পেট্রোল পাম্প গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেন।

এ সময় সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ
শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, পেট্রোল পাম্প মালিক/ম্যানেজার/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost