সোমবার (২০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত, যানজটহীন, মাদকমুক্ত করা সহ সকল প্রকার অপরাধ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
উক্ত সভায় প্রেস ক্লাবের সাংবাদিকগণ শহরের প্রধান সমস্যাগুলো তুলে ধরেন।
বিশেষ করে ফুটপাত দখল করে হকারদের দৌরাত্ম্য, শহরের অসহনীয় যানজট এবং মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন, আজ হকারদের বিক্ষোভের কারণে জনজীবন যেভাবে বিপর্যস্ত হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের কথা ধৈর্য ধরে শোনেন এবং আশ্বাস দিয়ে বলেন, শহরবাসী যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া জেলা পুলিশের প্রধান কাজ।মাদক মুক্ত, হকার উচ্ছেদ ও যানজট নিরসনে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। মাদক ও সকল অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
সভায় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও ট্রাফিক ইন্সপেক্টর এম এ করিম।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও এড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম ও নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, অহিদুল হক খান, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, শফিউদ্দিন বিটু, এড. মনির হোসেন, আনিসউর রহমান আনিস, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইশতিয়াক আহমেদ, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মাইদুর রহমান রুবেল, মো. রাসেল আদিত্য, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো. সাইফুল ইসলাম সায়েম।
সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।