পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন এবং তার সাথে সারা দেশের পুলিশ সুপারদের মাধকের বিরুদ্ধে অব্যাহত অভিযান চালানোর কঠোর নির্দেশনা দেন । তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত চলমান রয়েছে এবং প্রতিদিনই মাদক উদ্ধার,মাদক বিক্রি টাকা সহ আসামি গ্রেফতার করা হচ্ছে। চলমান অভিযানে আজ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক টিম এবং র্যাবের একটি আভিযানিক টিম যৌথভাবে ২৭/০৩/২০২৬ খ্রিঃ বিকেল ০৫.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুরস্থ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন সহ মোট ১২ জন আসামীকে আটক করা হয়। তারা হলেন: ১। নুর নবী (২৪), পিতা: নজরুল ইসলাম, সাং ভাবলাপাড়া, থানা: উল্লাপাড়া, জেলা: সিরাজগঞ্জ, এপি: নাজমুলের বাড়ীর ভাড়াটিয়া, মুসলিম নগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ২। রাকিব (২৩), পিতা: আব্দুর রহমান, সাং উত্তর আলগী, থানা: হাইমচর, জেলা: চাঁদপুর, এপি: টাওয়ারওয়ালা, মাস্টারের বাড়ী, মুসলিম নগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৩। শামীম (২৬), পিতা: মৃত হারেজ আলী, সাং উল্টাছরি, থানা: পানছরী, জেলা: খাগড়াছড়ি, এপি: ফখরুদ্দিনের বাড়ী, নবীনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ৪। শাহীন ( ১৯), পিতা: অজ্ঞাত, মাতা: শরিফা, সাং বক্তাবলি ঘাট ( বস্তি), থানা: ফতুল্লা জেলা: নারায়ণগঞ্জ; ৫। জাহাঙ্গীর ( ৩৯), পিতা: আমানউল্লাহ, সাং মুক্তারকান্দি, থানা ও জেলা: নারায়ণগঞ্জ; ০৬। রিপন (২১), পিতা: আনোয়ার, সাং সোনাহারপাড়া, থানা: চাটমোহর জেলা: পাবনা; ০৭। শরীফ (২২), পিতা: আজিজুর রহমান, সাং নাচনী, থানা: ধীরাই, জেলা: সুনামগঞ্জ, এপি: ধর্মগঞ্জ,ফতুল্লা, নারায়ণগঞ্জ; ০৮। সুমন (৩৫), পিতা: মুসলিম শেখ, সাং দাইদা, ডহরী বাজার, থানা: লৌহজং, জেলা: মুন্সিগঞ্জ, এপি: সলিমুল্লাহ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, নবীনগর ,ফতুল্লা, নারায়ণগঞ্জ; ০৯। ইমরান (২৬), পিতা: লোকমান, সাং জাাহানপুর, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা, এপি: নুরু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, মেথরখোলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ; ১০। ফয়সাল (২৮), পিতা: হাবিব মোল্লা, সাং গোপালনগড় (কুয়েতী মসজিদ), থানা: গোপালনগড়, জেলা: নারায়ণগঞ্জ (ভাসমান); ১১। খোরশেদ আলম (৪৭), পিতা: মৃত তোফাজ্জল, সাং গেদ্দার বাজার, ভোলাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ; ১২। আরিফ (২২), পিতা: আবুল কালাম, সাং কৃষ্ণপুর, থানা: মতলব উত্তর, জেলা: চাঁদপুর, এপি: দিদার বাড়ীর ভাড়াটিয়া, মুসলিম নগড় ,ফতুল্লা, নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত ০৭ জন মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।