1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত
0-0x0-0-0#

কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

 

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে হোয়াইট হাউজ রেস্টুরেন্টে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকায় স্থানীয় মুসল্লি ও রোজাদারদের সম্মানার্থে দোয়া, ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সফিকুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাস আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আমি সবসময় কলাকান্দা ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। ব্যক্তিগত স্বার্থ নয়, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে যদি দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে কলাকান্দা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা সম্ভব।এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost