1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ঈদে নিরাপত্তা জোরদারে মাঠে থাকবে সাড়ে ৭শ’ পুলিশ:তারেক আল মেহেদি

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, শপিংমলে পিকেট ডিউটি, মোবাইল টিম এবং হাইওয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রেস নারায়ণগঞ্জকে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোট ৭৬৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহার করে অনেক সময় ছিনতাই বা চুরির ঘটনা ঘটে থাকে। এজন্য মোটরসাইকেলকেন্দ্রিক বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া র‍্যাবের টিমও মাঠে থাকবে, যাতে কোনো ধরনের ডাকাতি বা অপরাধমূলক ঘটনা না ঘটে।

সেইসাথে শপিংমলগুলোতে মানুষের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত পিকেট ডিউটি রাখা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি মোবাইল টিমের মাধ্যমে বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক আল মেহেদি আরও বলেন, বড় অঙ্কের টাকা লেনদেন বা ব্যাংক থেকে বড় ধরনের অর্থ উত্তোলনের ক্ষেত্রে পুলিশকে অবহিত করার জন্য। এতে করে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দিবে।

এছাড়া ভোরবেলায় সেহরির পর নাগরিকদের চলাচল বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, যা সেহরির পর থেকে সকাল ৭টা পর্যন্ত চালু থাকবে। এ সময় চলাচলকারী মোটরসাইকেলগুলোকে চেকিংয়ের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদের পূর্ণ ছুটি পান না। নিয়ম অনুযায়ী মাত্র ২৫ শতাংশ সদস্য ছুটি পান, বাকিরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।

জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এসব নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost