1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের সতর্কতা ও পেশাদারিত্বে এক সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ০৯ মার্চ ২০২৬ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদিআরবগামী ফ্লাইট (BS-381) এর একজন যাত্রীর বোর্ডিং ব্রিজ নং C-2 এ প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত স্ক্রিনার যাত্রীর ব্যাগে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন।

অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এভসেক কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, দায়িত্বরত স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost