1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ডিসি রায়হান কবির এর নির্দেশনায় রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি চলমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পঠিত

ডিসি রায়হান কবির এর নির্দেশনায় রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি চলমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পবিত্র রমজান উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসব্যাপী সুলভ মূল্য দুধ ডিম ও মাংস বিক্রি চলমান রয়েছে।

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ, ডিম ও মাংস বিক্রি চলছে ১লা রমজান থেকে ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলমান রয়েছে এবং ২৬ রোজা পর্যন্ত চলবে ।

সোমবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটের কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির,নারায়ণগঞ্জ র্যাব ১১, নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ডার ফারজানা আক্তার শান্তা সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, পবিত্র মাহে রমজান মাস আসার আগেই জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। যার সুবিধা ভোগ করছে নিন্মআয়ের মানুষেরা। জেলার প্রতিটা উপজেলায় বিভিন্ন স্পটে স্পটে এ কার্যক্রম চলমান আছে ১লা রমজান মাস থেকে এবং ২৬ শে রমজান পর্যন্ত চলমান থাকবে।
সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। এখানে দুধ ডিম মাংস সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি মুরগির মাংস ২৪৫ টাকা,প্রতি কেজি গরুর ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ৯২ টাকায় বিক্রয় করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost