
জেলার সার্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসি মো: রায়হান কবিরের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান
আজ ৭ মার্চ ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার সার্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে দেখা যায় যে, প্রাইম ফিলিং স্টেশন ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রয় করছে। তবে সকল ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সকল বিধি-বিধান মেনে জ্বালানি বিক্রয় করা এবং প্রতিটি ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
অন্যদিকে, ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে পরিদর্শনকালে জানা যায়।
এ সময় উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে, তবুও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
Leave a Reply