অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ
আজ ২৭ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরের BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী আপার শুভ জন্মদিন উপলক্ষে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।
খাবার বিতরণ শুরুর সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের একমাত্র ছেলে খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ডি এম মাইনুদ্দিন দেওয়ান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মোঃ মাহাতাব হোসেন, মোঃ রাকিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সেলিনা সুলতানা শিউলি নিজে রান্না করা খাবার নিজ হাতেই শ্রমজীবী গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
আয়োজনে: BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটি।