
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. তারিখ দুপুর ০২ টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), ।
উক্ত ব্রিফিংয়ে পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),কুষ্টিয়া, মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, থানার অফিসার ইনচার্জগন, ডিআইও-১ (ডিএসবি), আরআই কুষ্টিয়াসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স।
Leave a Reply