1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

নির্বাচন উপলক্ষ্যে গঠিত জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক। সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, । সভায় পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, র‍্যাব ও বিজিবি’র প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণসহ মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল, কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল এবং জেলা আনসার ও ভিডিপি কমান্ডান্ট, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost