1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট গ্রহণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ থেকে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রম সম্পন্ন হয়। এদিন মোট ২৭টি পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির জানান, “সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ডাক বিভাগ হতে আগত পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ করা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেলে এই কার্যক্রম চলবে। এবারের নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতির সুযোগ নেই।”
এদিকে, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ২৪ হাজার ১৪৭ জন ভোটার নিবন্ধন করেছেন।
পোস্টাল ব্যালট গ্রহণ ও সংরক্ষণ কার্যক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost