
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে
নারায়ণগঞ্জ-৪ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ২০৭, নারায়ণগঞ্জ-০৪ আসন নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ আলমগীর হোসাইন।
আরো উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল
আরেফিন রাব্বি, সিও ৭ আর্টিলারি মির্জা মোহাম্মদ আরাফাত, লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পার্থী এডভোকেট আবদুল্লাহ আল আমিন, মুফতি মনির হোসেন কাশেমী, আলহাজ্ব শাহআলম, আলহাজ্ব গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুফতি ইসমাইল হোসেন, খন্দকার আনোয়ার হোসেন, আরিফ ভুইয়া, সালাউদ্দিন খোকা, ইকবাল হোসেন, সোলাইমান দেওয়ান, সেলিম মাহমুদ, সেলিম আহমদ ও তাদের সমর্থকগন।
প্রার্থী গন তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। যারা আওয়ামী সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির বলেন- আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আপনাদের সাথে সবসময় আছে। আপনারা যারা প্রার্থি আছেন আপনারাও নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সহযোগিতা করবেন। আপনারা নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন এবং পরস্পরের প্রতি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাসীল হবেন। আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স থাকবে। প্রত্যেকের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সুন্দর রাখা। কেউ যদি পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেন সে যেই হউক তাদের ছাড় দেওয়া হবে না।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি স্পষ্ট করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর ঐতিহাসিক । অতীতের তিনটি নির্বাচনের মতো পরিস্থিতি আবারও ঘটবে এমন ধারণা পোষণ করলে তা সম্পূর্ণ ভুল হবে।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থক নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সহিংসতায় জড়ানোর চেষ্টা করলে প্রশাসন কঠোর হাতে তা দমন করবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না সে যেই হোক।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি ও প্রচারণা সংক্রান্ত সকল নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
Leave a Reply