1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

দুর্বল বা সবল বলে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই-জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

দুর্বল বা সবল বলে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই-জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা রায়হান কবির

 

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, নির্বাচন কমিশনের চোখে সব প্রার্থী সমান। দুর্বল বা সবল বলে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, আমাদের কাছে সব প্রার্থী এক সমান।

সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আচরণবিধি প্রতিপালন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তার পক্ষে সম্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য, যিনি একজন বিচারক, দায়িত্ব পালন করছেন। তারা ইতোমধ্যে লিখিত অভিযোগ জানাতে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে লিখিত অভিযোগ দিতে হবে। ঘটনা ঘটে গেলে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্বাচনী আইন লঙ্ঘন করে কেউ নির্বাচিত হলেও অভিযোগ প্রমাণিত হলে সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। এসব আইন প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায় কমিশন।

রায়হান কবির আরও বলেন, প্রয়োজনে সব আইন প্রয়োগ করা হবে। প্রার্থীদের সবার প্রতি সহনশীল আচরণ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

ভোটকেন্দ্র সংক্রান্ত নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রার্থী একা অথবা একজন নির্বাচনী এজেন্ট নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সেখানে কোনো ধরনের প্রচারণা বা ভোট প্রার্থনা করা যাবে না। কেবল ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে।

তিনি আরও বলেন, কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা আইনগতভাবে জানাতে হবে। নিজেরা সমাধান করতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অভিযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর এবং জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ সাতজন প্রার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost