1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ছোট ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ছোট ফাউসা বাজারে অবস্থিত ‘মেসার্স এ এম ব্রিকস’ নামের ইটভাটাটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পকারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost