1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিভিন্ন মাদ্রাসার শীতার্থ এতিম ছাত্রদের মাঝে ২১০ টি কম্বল বিতরণ করেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ 
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বিভিন্ন মাদ্রাসার শীতার্থ এতিম ছাত্রদের মাঝে ২১০ টি কম্বল বিতরণ করেন ডিসি রায়হান কবির

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মানবিক ডিসি হিসেবে মর্যাদা লাভ করছেন নারায়ণগঞ্জবাসীর কাছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নারায়নগঞ্জ সদর উপজেলার
ফতুল্লার কাইয়ুমপুর বিশ্বরোড সংলগ্ন
জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা,
জালকুঁড়ি, বিশ্বরোড এর সাথে, কুতুবপুর জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা ও ভূইঘড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অসহায় এতিম সকল শীতার্থ শিক্ষার্থীদের মাঝে ২১০ টি কম্বল নিজ হাতে বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
তিনি নিজে উপস্থিত থেকে নিজ হাতে তীব্র শীতে কাঁপতে থাকা ছাত্রদের শীত নিবারণের জন্য কম্বল জড়িয়ে ধরেন।
এসময় নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখে কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন মাদ্রাসার শিক্ষকরা । কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ চোখের কোণে লুকাতে পারেন না কৃতজ্ঞতার অশ্রু। এই শীতে কম্বলের উষ্ণতার সঙ্গে তারা যেন পেল মানবিক স্পর্শের আশ্বাস।
এসময় শীতবস্ত্র বিতরণ কালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক বলেন শীতার্থ মানুষের শীত নিবারনের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost