
ব্রাহ্মণপাড়ায় হাজী জসিম উদ্দিনের পক্ষে মাধবপুর যুবদলের গনসংযোগ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন এর পক্ষে ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে মাধবপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী মাধবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এম এ সালেহ ও সদস্য সচিব মোঃ ইমন এর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মাধবপুর ইউনিয়নের প্রতিটি গ্ৰাম, পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট ও ঘরে ঘরে হাজী জসিম উদ্দিনের পক্ষে সালাম এবং লিফলেট বিতরণ করা হয়। সেখানে প্রতিটি ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়ন ঘোষণার পর থেকেই মাধবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম এ সালেহ ও সদস্য সচিব মোঃ ইমন এর নেতৃত্বে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করার লক্ষে ব্যাপক কাজ করে যাচ্ছে যুবদলের নেতৃবৃন্দরা। প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে যুবদলের এই নেতৃবৃন্দরা।
এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এম এ সালেহ বলেন, একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী দলের নেতা হাজী জসিম উদ্দিন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ এই জনপদে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে এই জনপদে ব্যাপক উন্নয়ন করার লক্ষে হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে হবে। তাহলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
Leave a Reply