1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

মাসুমের পিতা ভাষাসৈনিক আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মাসুমের পিতা ভাষাসৈনিক আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষাসৈনিক মরহুম আলহাজ এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, আমির হোসেন স্মিথ, কাজী ইসলাম মিয়াসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন তাঁর বড় ছেলে শহীদ বাঙালী ও চতুর্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পরে যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন।

সেসময়ে তাঁর রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকসমাজে ব্যাপক সাড়া ফেলে। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি ও ধান-চাল মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost