
দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইযহান গ্রাফিক্সের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছ।
১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গ্রীণ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইযহান গ্রাফিক্সের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়I দৈনিক বাংলাদেশ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবং ইযহান গ্রাফিক্সের কর্ণধার মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সহ সভাপতি এবং বাংলাদেশ দিগন্তের প্রধান সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেড বিভাগের আইনজীবী মোঃ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়ণগঞ্জের প্রকাশক- সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক বর্তমান দেশ বাংলার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ মতিউর রহমান মুক্তি, দৈনিক ইয়াদ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, দৈনিক আজকের নীর বাংলার প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষা তথ্যের সম্পাদক- প্রকাশক জি কে রাসেল, দৈনিক দেশ জুড়ে সংবাদের সম্পাদক ও প্রকাশক এম.এইচ.ডি. মুহসিন দেওয়ান, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব ও দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ঢাকা বিভাগীয় প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কাশেম ও মোহাম্মদ স্বপন ভূঁইয়া। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাথে জড়িত সংবাদকর্মী ও ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। টানবাজার বড় মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন।
Leave a Reply