1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মতলব উত্তরে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মতলব উত্তরে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৫

চাঁদপুরের মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে ১ বিদেশি শটগান, ১ টি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাল্কহেড এ ডাকাতির সময় ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল, ১টি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost