1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি (Nicolas Fleury)।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এছাড়া, প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost