
বিএনপি ক্ষমতায় এলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে : ড. জালাল উদ্দিন
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খরাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।
রবিবার রাতে মতলব উত্তর ষাটনল ইউনিয়নের সটাকি গ্রামের হযরত গনি শাহ মাইজভান্ডারী দরবার শরীফের বাৎসরিক ওরশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওরশ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির আহমেদ সরকার।
ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়ে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি নেতাকর্মীদের গ্রামে গ্রামে, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাইজভান্ডারীর পীর ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল আহমেদ পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু’সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আব্দুল গণি শাহ্ এর মাজার জিয়ারত করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও তাঁর সফরসঙ্গীরা।
এসময় দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply