1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ফতুল্লায় তিন সাংবাদিকের ওপর হামলা : কথিত বিএনপি নেতা শাহাদাত আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

ফতুল্লায় তিন সাংবাদিকের ওপর হামলা : কথিত বিএনপি নেতা শাহাদাত আটক

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশসহ তিন সাংবাদিক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে এবং এক পর্যায়ে তিনজনকে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন—জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ’র ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু।

এ ঘটনায় কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০)–কে আটক করেছে পুলিশ। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা বলে জানা গেছে।

আহত সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকায় এক নারী অভিযোগ করেছিলেন যে, তাদের মালিকানাধীন কারখানা দখল করে রেখেছেন বিএনপির নামধারী নেতা শাহাদাত চৌধুরী ওরফে ‘পুলিশ শাহাদাত’ ও তার ছেলে রাব্বি। তারা ওই নারীর পরিবারের ওপর নির্যাতন চালিয়ে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন এবং মেয়ের শ্লীলতাহানির ঘটনাও ঘটিয়েছেন।

বিষয়টি জানার জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে শাহাদাত ও তার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

খবর পেয়ে অন্য সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদের সঙ্গেও অশোভন আচরণ করে। পরে ফতুল্লা থানা পুলিশ গিয়ে আহত তিন সাংবাদিককে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost