1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

জাতীয় সমবায় দিবসে আমাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির অন্যতম মাধ্যম সমবায় –ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

৫৪ তম জাতীয় সমবায় দিবসে আমাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির অন্যতম মাধ্যম সমবায় –ডিসি জাহিদুল ইসলাম


৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে আজ শনিবার ০১/১১/২৫ ইং সকাল ১০ ঘটিকায় সার্কিট হাউসে জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালী দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

‎আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমবায় শুধু ছিল কেবল মাত্র আমাদের আর্থিক দৈন্যদশা সেখান থেকে মুক্তির সংগ্রামের অন্যতম একটি মাধ্যম। কিন্তু আজকে সমবায় এবারের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমবায় “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’’। দেশ গড়ার জন্য আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়েছে বিশেষ করে মাদক একটি বড় চ্যালেঞ্জ। অপরাধ, শিক্ষা একটি বড় চ্যালেঞ্জ। আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই তাহলে আমাদের সমবায়ের যে শক্তি সমাজে এই শক্তির কোন বিকল্প নেই।

‎তিনি আরো বলেন, যারা সমবায়ের সাথে যুক্ত আছেন আমরা মনে করি আমাদের দেশের কালচার এবং পারসপেক্টিভ চিন্তা করি তাহলে আমরা উন্নত বিশ্বের বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি চিন্তা করি সেই দিক থেকে আমাদের অবস্থান অনেক ধৃঢ়।

‎আমাদের মধ্যে বন্ডেজ (বন্ধন), আমাদের মধ্যে সম্পর্ক অনেক সুদৃঢ়। এই সুদৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে এবং সমবায়ের শক্তির উপর ভিত্তি করে আমাদের আজকের দিনের যে চ্যালেঞ্জ আছে আমরা মাদক, সন্ত্রাস ,অপরাধ,শিক্ষা এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করতে চাই।
‎আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা সেটি ওভারকাম করতে পারব।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।


‎ এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।

‎ নারায়ণগঞ্জ জেলা  সমবায় কার্যালয় জেলা সমবায় অফিসার মো আবু জাফর মিয়া, উপ সহকারি নিম্বন্ধক মো নাজমুল হুদা পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন,

‎সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, বিকেএমই সভাপতি মো. হাতেম নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জুসেফ সহ বিভিন্ন সমবায় সমিতি প্রতিনিধিগন।





Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost