1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

অপরাধীদের ভীত নড়ে বসেছে; জনমনে আশার আলো অপরাধ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সক্ষম হবেন পুলিশ সুপার জসিম উদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

অপরাধীদের ভীত নড়ে বসেছে; জনমনে আশার আলো অপরাধ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সক্ষম হবেন পুলিশ সুপার জসিম উদ্দিন

 

অনেকের দৃষ্টিতে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ একটি অপরাধীদের অভয়ারণ্য। প্রতিনিয়তই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। যাহা দেশ সহ বিশ্ব জুড়ে আলোচনা সমালোচনার ঝড় তুলে দেয়। শুধু তাই নয় ইতিহাসের পাতায় নারায়ণগঞ্জ একটি প্রাচীন নগরী। শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে ঘেরা।বৃহত্তম বাণিজ্যিক নগরী হওয়ায় এই জেলায় শিল্প কারখানা গড়ে উঠার পাশাপাশি অনেক জনগনের বসবাস গড়ে উঠেছে এই নারায়ণগঞ্জে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় ১ কোটির উপর লোক বসবাস করে নারায়ণগঞ্জের সহ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকের মানুষ। এই জনবসতি ও শিল্প কারখানার ফলে যেমন সুফল বয়ে এনেছে তেমনি অনেক অপরাধের জন্ম হয়েছে। চাঁদাবাজি, ভূমিদস্যুতা,জবর দখল, চুরি,ডাকাতি, মাদক, খুণ,ধর্ষণ,ইভটিজিং, কিশোর গেং যেনো সমাজের চারপাশ অক্টোপাসের মতো জড়িয়ে ধরে সমাজের ভারসাম্য নষ্ট করে দিনে দিনে অপরাধীর অভয়ারণ্য হয়ে যাচ্ছে।
চারদিকে আইনশৃঙ্খলার চরম অবক্ষয় লক্ষ করা যায়। অপরাধীরা আইনশৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখার মতো ভূতুরে এক পরিবেশ সৃষ্টি করার উল্লাসে মেতে উঠেছিল। ঠিক এই সময়ের মধ্যে আগমন ঘটে চৌকস ও দুঃসাহসি অকুতোভয় এক বীর পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)এর । ইতোমধ্যে তার আগমনে নারায়ণগঞ্জ জেলা জুড়ে সকলের কাছে অপরাধীদের মধ্যে যেমন আতঙ্ক ছড়িয়েছে ঠিক তেমনি সাধারণত মানুষের মাঝে শান্তির বার্তা বয়ে এনেছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে ০৪/০৯/২৫ ইং তারিখে যোগাদানের পর থেকেই তার কর্মদক্ষতার প্রকাশ ঘটে। যোগদানের পরই তিনি তার আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জ জেলা বাসিকে শান্তিতে ও নিরাপত্তায় রাখতে সর্বক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ইভটিজিং কিশোর গ্যাং, মাদক , চাঁদাবাজি, ভূমি দস্যু সহ সকল অপরাধ থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করতেই হবে। যানজট নিরসন নারায়ণগঞ্জের প্রধান সমস্যা হওয়ায় প্রথমেই যানজট নিরসনের জন্য নির্দেশনা দিয়েছেন এবং সুফল ও বয়ে এনেছিলেন। কিন্তু সিটি কর্পোরেশন ও সরকারি উন্নয়নমূলক কাজের জন্য রাস্তায় ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান থাকায় এবং রাস্তা দখল করে ফুটপাত বসিয়ে এবং অটোওয়ালারা কারো নির্দেশ মান্য না করে নিয়ম শৃঙ্খলা না মেনেই গাড়ি চালিয়ে রাস্তার যানজট সৃষ্টি করছে।এ ব্যাপারেও কঠিন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন। তিনি যোগদানের কিছুদিন পরেই শুরু হয় শারদীয় দুর্গা উৎসব।উৎসবকে কেন্দ্র করে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ পূজা উদযাপনের লক্ষ্যে যা করণীয় তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বাস্তবে তাই প্রমাণ করে দেখিয়েছেন। তিনি নিজে সশরীরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ সহ বিসর্জনের স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন।চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে খুবই শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পরিবেশে সম্প্রীতির বন্ধনে এবারের পূজা নারায়ণগঞ্জের ইতিহাসে সবচেয়ে আনন্দমুখর পূজা উদযাপিত হয়েছে বলে জানা যায়। জেলার কোথাও কোন জায়গায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার কারণে।প্রতিটা পূজা মন্ডপ আইন-শৃঙ্খলা বাহিনীর চাদরে ঢেকে রাখা হয়েছিল। এজন্য পূজা শেষে বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন কে ফুলেল শুভেচ্ছা সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হত্যা মামলার অপরাধীদের তাৎক্ষণিক গ্রেফতার, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করার জন্য জিরু টলারেন্স আনার ঘোষণা দিয়ে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সকল স্থানে । বড় বড় মাদক আস্তানায় যৌথ বাহিনীর মাধ্যমে সফল অভিযান চালিয়ে যাচ্ছেন।নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করতে বিভিন্ন ক্ষেত্রে অভিযান অব্যাহত রেখেছেন । তার পুলিশ বাহিনির সাথে অনান্য সরকারি দপ্তরের স্বর্তফুত সহযোগিতায় বিভিন্ন অভিযান পরিচালনা লক্ষ করা যায়।ইভটিজিং ও কিশোর গ্যাং অপরাধে অভিযান অব্যাহত রয়েছে । নারায়ণগঞ্জ বাসী অনেকের মুখে গুঞ্জন চলছে হয়তো এবার মাদক ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে তিনি তার সাহসিকতার সহিত দমন করে অপরাধ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সক্ষম হবেন।কারণ তিনি নারায়ণগঞ্জ সম্বন্ধে অনেক ছোটবেলা থেকেই অবগত এবং অনেক জায়গা চিনেন নারায়ণগঞ্জ শহরের। এবং এই নারায়ণগঞ্জ দিয়ে চলাচল করে থাকতেন তার কলেজ জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই নারায়ণগঞ্জের প্রতি তার ভালোবাসা অনেক আগে থেকেই। তাই নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করতে তিনি বদ্ধপরিকর। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করে যাবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost