1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ফতুল্লা লালপুরে জলাবদ্ধতা নিরসনে রিয়াদ চৌধুরীর উদ্যোগে ড্রেন ও রাস্তার উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ফতুল্লা লালপুরে জলাবদ্ধতা নিরসনে রিয়াদ চৌধুরীর উদ্যোগে ড্রেন ও রাস্তার উদ্বোধন

 

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়কের বেহাল দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে ফতুল্লার লালপুর-পৌষাপুকুর পাড় এলাকার বাসিন্দারা। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পরিচালক ও তরুণ উদ্যোক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এলাকার ড্রেন নির্মাণ কাজ ও নতুন সংস্কার হওয়া রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লালপুর পৌষাপুকুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ উন্নয়ন কাজের শুভ সূচনা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “লালপুর পৌষাপুকুর পাড় এলাকা জনবহুল হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানকার মানুষ জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত। এই জলাবদ্ধতার কারণেই মানুষের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্থ হয়।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, “এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের স্বস্তি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।” তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে এলাকার জলাবদ্ধতা রোধ ও সড়ক ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

এলাকাবাসীরা জানান, বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, জলাবদ্ধতা এবং রাস্তার ভাঙাচোরা অংশের কারণে চলাচলে তাদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হতো। রাস্তা সংস্কার এবং ড্রেনের নতুন কাজ শুরু হওয়ায় তারা চেম্বার পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এই জনমুখী উদ্যোগের জন্য সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা এবং ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক আঃ কাদির, ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালি, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ ও আরিফ প্রধান, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক সৈকত রাজ, নাঈম ও সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost