1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং মাদক বিরোধী দূত হিসাবে কাজ করবে– জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত





‎মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই মাঠকে দেখে খুবি খারাপ লাগে মাঠে ঘাস নাই। ঘাস লাগানোর সময় পাই না। আমরা  খুব দ্রুত মাঠের উন্নয়নের জন্য কাজ ধরা হবে।

‎মাঠে দর্শক আসছে না।  মাঠে দর্শক না আসার মধ্যে দুটি কারণ হচ্ছে। দর্শকে আমাদের খেলা দিয়ে অনুপ্রেণীত করতে পারছি না। খেলুধলা একটা মনের আনন্দের জায়গা সে খান থেকে আমরা দূরে সরে আসছি। একটি ডিভাইসকে (মোবাইল) মনে করি আমার সকল আনন্দ।
‎ডিভাইস আমার সকল আনন্দ কেড়ে নিয়েছে। দর্শকদের মাঠে আনতে হলে আমাদের নতুন কিছু দেখাতে পারলে মাঠের গেলারি ভরে থাকবে।

‎শনিবার (২৫ অক্টোবর) ওসমানী পৌর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


‎এসময় তিনি মাদকের পরনতি নিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা সমাজে এমন ভাবে পৌঁছে গেছে। মাদকরে বিরুদ্ধে প্রত্যেকে যদি।সোচ্চার হয়ে না দাড়াই। তাহলে আমাদের জন্য অত্যান্ত  সকলের জন্য বোকামি হবে। যারা মাদক সেবন করছে তাদের নিয়ে আমার খুব জান্তে ইচ্ছে হয় তারা কোন পরিবার থেকে আসছে!
‎তারা কোন প্রতিষ্ঠান থেকে উঠে আসছে, তারা কোন সমাজ থেকে বড়  হচ্ছে,


‎আমরা যারা ওই পরিবারে প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে আছে, সমাজের প্রধান আছি আমরা ক অন্ধ হয়ে গেছি। একটি ছেলে জন্ম হবার পর পরই  মাদকাসক্ত হয় না। মাদকে পথে হাটছে আমরা তাদের প্রতি কি খেয়াল করেছি সে দায়িত্ব পালন করছি কি না। আমরা আমাদের দায়িত্ব পালন না করি তাহলে দেশ ও সমাজ সংস্কার করা সম্ভব না। প্রত্যকে আমাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা প্রত্যেকে যার অবস্থান থেকে দক্ষ ও আরো যোগ্য হয়ে উঠতে হবে।

‎পৃথিবীর সব জায়গায় প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আপনাকেও পরিবর্তন হতে হবে নিজেকে উন্নত করতে হবে।

‎পৃথিবীতে এভারেজে কোনো মূল্য নাই। মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু সমাজে কোনো ভূমিকা রাখতে পারবেন না।

‎ভূমিকা রাখতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করে দক্ষতা তৈরি করতে হবে।
‎আপনারা দেশের সম্পদ  আপনাদেরকে যোগ্য সম্পদ হিসাবে গড়ে তুলতে চাই।

‎দেশে অনেক সমস্যা আমাদেরকেই এই সমস্যা সমাধান  করতে হবে অন্য কেউ সমাধান করে দিয়ে যাবে না।
‎আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
‎একটা সাইড নিয়ে দেশ এগিয়ে নেয়া যাবে না প্রত্যেকটি সাইডকে  এগিয়ে নিতে না পারলে দেশ এগিয়ে নেয়া সম্ভব না।




‎এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক একেম এম শওকত ইসলাম

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা উপ পরিচালক দীপ জয় সীখা,

‎নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.এফ এম মুশিউর রহমান

‎সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালক বাহাউদ্দিন


‎আড়াইহাজার উপজেলা বেগুনি জার্সি দল, রূপগঞ্জ উপজেলার সবুজ জার্সি  দল, সোনারগাঁ উপজেলা সাদা জার্সি দল , সদর উপজেলা কালো জার্সি দল ৪টি উপজেলা নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

‎টুর্নামেন্টে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাখাওয়াত হোসেন,

‎টুর্নামেন্ট সদর উপজেলা জয় লাভ করে।
‎রেফারি হিসাবে ছিলেন জজ মিয়া
‎সহকারী হিসাবে ছিলেন নয়ন, ইয়াকুব


‎অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উপপরিচালক বাহাউদ্দিন বলেন,  মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা আমাদের মূল লক্ষ্য। মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলা। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং মাদক বিরোধী দূত হিসাবে কাজ করবে।

‎পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মাদক বিরোধী শপথ পাঠ করান।


Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost