1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডিবি’র অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার ডিবি কর্তৃক অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় ফোর্স সহ ২৪/১০/২০২৫ খ্রিঃ বিকেল আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চিড়াইপাড়া (লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন) সাকিনস্থ আল মদিনা বাংলা খাবার হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। রফিক ওরফে সিএনজি রফিক (৫৪), পিতা-মৃত হোসেন আলী, সাং-চিড়াইপাড়া (লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন), থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। একই দিন সাব-ইন্সপেক্টর (নিঃ)/বিরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ রাত আনুমানিক ২১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মৌচাক মিজমিজি সাকিনস্থ ফয়সাল টাওয়ারের মালিক হাজী মোঃ গিয়াসউদ্দিন খাঁন এর বাড়ী নং- পিঃ১৮৬-২ ব্লক-সি এর ২য় তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল (৪৫), পিং-মিরাজ মিয়া, মাতা-গোলেছা বেগম, সাং-নয়াপাড়া, থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে ২০০ (দুইশত ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost