1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মধ্যপাড়া শামীম আহমেদ ঢালীর নিজ বাড়িতে ঢালী ফাউন্ডেশন ও রোটারী ক্লাব ধানমন্ডি সেন্ট্রাল এবং দৃষ্টি আই হাসপাতাল এর উদ্যোগে সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষুচিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে চার শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ঢালী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চোখের ছানি অপারেশন, চোখের ল্যান্স লাগানো ও চোখের অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় রোটারি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এর ডাইরেক্টার সার্ভিস প্রজেক্ট ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ রোটারিয়ান মোঃ সাইদুল হক সাদী, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মোঃ আল আমিন, কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, জাসাস সভাপতি সোলাইমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর প্রচার সম্পাদক সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, সিদ্ধিরগঞ্জ থানার জাসাস এর যুগ্ম আহ্বায়ক সফিঊল আলম সুমন’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ ঢালী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। এলাকায় বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি।এ আয়োজনে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost