
বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানসহ দলীয় ১৭২ জন ও তিন ‘শ অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আরাফ মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক মহিলা সাংসদ ডরথী রহমান ও খাদিজা খাতুন শেফালী, বগুড়া-১ আসনের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়া শাহজাদী আলম লিপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া সভাপতি সামির হোসেন মিশু সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭২ জন আসামি রয়েছেন। এছাড়া অজ্ঞাত রয়েছেন আরো ২৫০-৩০০ জন।
সদর থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত আরাফ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় আন্দোলনরত অবস্থায় থানা মোড়ে দিকে এগিয়ে আসে। এসময় আসামীরা গুলি ছুঁড়লে আরাফ গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন।
মামলার বাদী আরাফ জানান, তার শরীরে ৪৩টি ছররা গুলি লাগে।
Leave a Reply