
আজ ২৪/১০/২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এসএসসি ৯৮ ব্যাচ এর সংগঠন ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর সপ্তম বার্ষিক সাধারণ সভা শতাধিক বন্ধুদের উপস্থিতে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে সৌদি প্লাজার হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সুমন খান ও সঞ্চালনায় ছিলেন গাজী গোলাম মোস্তফা সুমন। উক্ত সভায় ফোরামের বিগত বছরের আয় ব্যয় হিসাব উপস্থাপন করা হয়।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী গোলাম মর্তুজা, ইবনাল শাহীন আহমেদ শিপন, ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হোসেন খান, প্রতিষ্ঠা কালীন সভাপতি মাহফুজুর রহমান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু, সাবেক সভাপতি শরিফুল আলম সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম সুমন, মুরাদ আফজাল প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সহ সাবেক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সাধারণ সদস্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হুমায়ুন কবির চান মিয়া, মহিউদ্দিন মহি,সরকার আরিফ উল্লাহ, শাহাদাত হোসেন, ইন্জ আরশাদ, শাহিদা, মনির বাগ, আয়েশা সিদ্দিকা, ইঞ্জিনিয়ার জিসান আহমেদ, গোলাম মাওলা লিক্সন, এস এম জহিরুল ইসলাম, ইমন প্রধান, ডঃ মোশারফ, আল জাকারিয়া, রাফি,আলী হোসেন, ইন্জি আরিফ উল্লাহ, লাকি, সালমা,নাজির উদ্দিন বাবু সহ আরো অনেকে।
সকল সদস্যদের আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্ডকালীন সময়ের জন্য কাজী গোলাম মর্তুজাকে আহবায়ক ও ইবনাল শাহিন আহমেদ শিপনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন ঘোষণা করা হয়। আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন স্কুল থেকে সদস্য নিয়ে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা দিবেন। উক্ত পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি পরবর্তীতে একটি সুনির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের রোড ম্যাপ তৈরি করবেন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন।
Leave a Reply