
বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন
নারায়ণগঞ্জের বরফকল করবী প্লাজায় অবস্থিত বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন ও ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা।
এসময় তিনি বলেন, আমরা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছি। আমাদের ডে-কেয়ার সেন্টার রয়েছে, সেখানে আমরা ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চাদের যত্ন নেওয়া হয়, মাত্র মাসিক ১০০ টাকায় সরকারি দায়িত্বে নিতে পারবেন। সেখানে ৮০জন শিশু রাখার ব্যবস্থা রয়েছে। আমরা ২০-৩৫ বছর বয়সী দুস্থ গর্ভবতী নারীদের প্রথম ২টি শিশুর জন্য মাসিক ৮৫০ টাকা করে ৩ বছর ভাতা প্রদান করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুবলি যুব কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী বুবলি আক্তার এবং সঞ্চালনা করেন সদস্য সমাজকর্মী সাদিয়া আফরিন তমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস.এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রশিক্ষক লায়লা, ইয়ুথ লীড গ্লোবাল এর সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি, সদস্য সুবলি, ফারিয়া, সুমাইয়া, ইসরাত, লাবণ্য।
Leave a Reply