1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ডিবি কর্তৃক ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

নারায়ণগঞ্জ ডিবি কর্তৃক ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন যোগদানের পরপরই নারায়ণগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলার সমস্ত পুলিশ কর্মকর্তাদের। তারই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন থানায় অভিযান চলছে এবং মাদকদ্রব্য সহ আসামি ধরা হচ্ছ। নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক/ মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/ শরিফুল হাসান সঙ্গীয় ফোর্স সহ ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিকাল ১৭.২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঢাকাগামী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডস্থ ওভার ব্রীজের স্টীলের পিলারের নিচে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা-হাজী মোঃ আলী নোয়াজ, সাং-নোওয়াপাড়া, পোঃ বালুচর, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা; ২। মোঃ রফিক (৩৮), পিতা-রাজা মিয়া, সাং-কসাইপাড়া, আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত মোঃ জাহাঙ্গীর আলম (৫৮) এর হেফাজত থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোবাইল এবং মোঃ রফিক (৩৮) এর হেফাজত থেকে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করেন। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost