
জনসভায় কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দলের মিছিল সহকারে যোগদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে জনসভা সফল করতে কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দল নেতা কর্মী নিয়ে মিছিল সহকারে যোগদান করেন।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন।
কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোরশেদ আলম ছৈয়ালের নেতৃত্বে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান বেপারী, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক দলের ১নং ওয়ার্ড সভাপতি নওশেদ বেপারী, শ্রমিক দল নেতা রাজন বেপারী, আমিন বেপারী, যুবদল নেতা সামাদ ভূঞা, মাসুদ ভূঁইয়া, আল আমিন বেপারী-১, আল আমিন-২সহ নারী পুরুষ ও নেতৃবৃন্দ।
মিছিলটি কলাকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ড দশানী থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদ হয়ে জনসভাস্থলে এসে জনসভায় মিলিত হয়।
খোরশেদ আলম ছৈয়াল বলেন, তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ডঃ জালাল উদ্দিনের নেতৃত্বে কলাকান্দা ইউনিয়ন শ্রমিক দল ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা) আসনে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে সংসদ সদস্য মনোনয়ন দিবে।
Leave a Reply