1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ দেখে জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ দেখে জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর

 

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, “নারায়ণগঞ্জের ঐতিহ্য অনুযায়ী এ বছরও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব আয়োজন করা হয়েছে। জেলার ২২৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। পূজার সার্বিক পরিবেশে আমরা সন্তুষ্ট। আশা করছি বিসর্জনের মধ্য দিয়ে উৎসব নির্বিঘ্নে সমাপ্ত হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছে বহু বছর ধরে। এবারের আয়োজনও তারই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ঐতিহ্য বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা আশ্বাস দিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,
“মণ্ডপের পাশেই মসজিদ থাকা সত্ত্বেও ভক্তরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তার ফলেই ১৪৩ বছর ধরে এখানে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost