
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২২৪ টি পূজা মণ্ডপে ৯০৭ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে : পুলিশ সুপার
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (রবিবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকায় নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং সম্পন্ন হয়। উক্ত ব্রিফিং এ সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) । এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ডিউটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলের প্রতি পুলিশ সুপার দিক নির্দেশনা প্রদান করেন। ব্রিফিং শেষে অফিসার ও ফোর্স সংশ্লিষ্ট পূজামণ্ডপে ০৫(পাঁচ) দিন ডিউটি করার উদ্দেশ্যে প্রয়োজনীয় মালামাল নিয়ে রওনা করে। এবার সমগ্র জেলায় ২২৪ টি পূজা মণ্ডপে ৯০৭ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ ডিউটিতে মোতায়নকৃত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
Leave a Reply