
পুলিশ সুপারকে আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি পেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারকে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি পেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান ও সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ দেশের একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। কিন্তু আইনশৃঙ্খলার অবনতি, যানজট, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন সমস্যা মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। এ অবস্থায় জননিরাপত্তা ও নাগরিক স্বার্থে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি:-
১. মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা – যাতে রাজধানীর সঙ্গে নিরাপদ ও আধুনিক যোগাযোগ নিশ্চিত হয়।
২. যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা – ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা ও অবৈধ পার্কিং বন্ধ করা।
৩. ফুটপাত দখলমুক্ত করা – যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।
৪. চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূল – পুলিশের কঠোর অভিযান ও নিয়মিত টহল জোরদার করা।
Leave a Reply