1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

রূপগঞ্জে একটি ঝুটে গোডাউন থেকে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির এক টন সরকারি বই জব্দ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

রূপগঞ্জে একটি ঝুটে গোডাউন থেকে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির এক টন সরকারি বই জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটে গোডাউন থেকে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির এক টন সরকারি বই জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার যাত্রামুড়া এলাকার সোহেল আরমান শফিক নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউন থেকে বইগুলো জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ওই গোডাউনে চলতি বছরের বিভিন্ন শ্রেণির বিপুল পরিমাণ সরকারি বই দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কেজি বই জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গোডাউনে থাকা লোকজন পালিয়ে গেছে। পরে বইগুলো রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বইগুলো কোথায় থেকে আনা হয়েছে, কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost