1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ঢাকা বিভাগীয় কমিশনার দিনভর সোনারগাঁওয়ে বিভিন্ন অনুষ্ঠানে 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

ঢাকা বিভাগীয় কমিশনার দিনভর সোনারগাঁওয়ে বিভিন্ন অনুষ্ঠানে

 

২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে বিভাগীয় কমিশনার সোনারগাঁও উপজেলার প্রবেশগেট উদ্ধোধন করেন। পরবর্তীতে তিনি নাজমা পেপার এন্ড বোর্ড মিলস লি. দর্শন করেন। এরপর সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাংগণে উপস্থিত হয়ে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসেবে কমিশনার এবং জেলা প্রশাসক বৃক্ষরোপণ করেন। এরপর উপজেলা পরিষদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন সভাকক্ষ উদ্ধোধন করে উপজেলার সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাভক শেড উদ্ধোধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান।

সর্বশেষ তিনি উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫ এ যোগদান করেন। উপজেলার শিক্ষার মানোন্নয়নে এবং সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।সম্মিলনে অতিথিবৃন্দ,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনান্তে উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost