1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে – রনি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে – রনি

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় এ+ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পক্ষ থেকে ও এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মশিউর রহমান রনি তার বক্তব্যে বলেন, যারা এসএসসি পরিক্ষায় সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। জ্ঞানীরা বলেন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চরে সে। যদি আপনারা ঠিকমত পড়ালেখা না করেন তাহলে জীবনে সফলতা আসবেনা। এ স্কুলে কারা পড়ালেখা করেছে, যারা জ্ঞান অর্জন করতে চেয়েছে কিছু শিখতে চেয়েছে। আমাদেরকে পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ এলাকায় অনেক কৃতি সন্তান রয়েছেন, যারা অন্যকোন স্কুল নয় বরং এখান থেকে পাশ করে বের হয়েছেন। শিক্ষার্থীদেরকে বলবো তোমরা হলে দেশের আগামী প্রজন্ম যারা এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই নিজের বাবা মা ও দেশের মুখ উজ্জল করার জন্য নিজেকে সেভাবেই গড়ে তুলবে। আর এজন্য আমাদের শিক্ষকগণ যথেষ্ট আন্তরিক। সবাইকে আমি বলব প্লাস পেয়েছেন তাদের সঙ্গী হবেন। তাজা কে জিজ্ঞেস করবেন এরা কিভাবে কি করে এ প্লাস অর্জন করেছেন। আগামীতে আপনারাও সেভাবে লেখাপড়া করে বাবা আমার বউকে জোর করে এ প্লাস অর্জন করবেন। আমি অন্য কোন স্কুলে যেতে পারতাম যখন দেখলাম এই স্কুলের ছেলে মেয়েরা লেখাপড়া মনোযোগী।তাই আমি এই স্কুলটি বেছে নিয়েছি আমি চাই আগামী বছর স্কুল থেকে সবাই এ প্লাস পাবে এবং আমি সবাইকে যেন সংবর্ধনা দিতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ হোসেন মানিক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ হাসান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জসিম, ১নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন ইসলাম ইমন, সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ, সাবেক যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ আলী রতন, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান হাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost