1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যাবসায়ী গোলজার এক কেজি গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যাবসায়ী গোলজার এক কেজি গাঁজাসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার: শেল্টারদাতা ও সিন্ডিকেট চিহ্নিতের দাবি।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ শামীম রেজা, এএসআই সোহেল রানা ও ফোর্স সদস্যরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে লাল শপিং ব্যাগে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুলজার হোসেন স্বীকার করেছে যে, সে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি আকারে বিক্রি করত।

তার বিরুদ্ধে এর আগেও যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক ও অপরাধমূলক মামলা চলমান রয়েছে।

এলাকার স্থানীয় সচেতন মহল দাবি করছে, শুধুমাত্র গ্রেপ্তার করাই যথেষ্ট নয়—গুলজার হোসেনের মতো মাদক ব্যবসায়ীরা কারা তাকে শেল্টার দিয়ে আসছে,
কারা তার সাথে যোগাযোগ রাখছে এবং কোন সিন্ডিকেট থেকে এসব মাদক সংগ্রহ করছে, তা চিহ্নিত করতে হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost